দেলদুয়ারে মনোনয়ন নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:০৩ এএম

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আলম লাভলু এবং মনোনয়নপ্রত্যাশী জুয়েল সরকারের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার দুপুরে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল সরকারকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে সকালে এলাসিন বাজারে মানববন্ধন শেষে সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় বিএনপির মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর সমর্থকরা সেখানে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেলদুায়ার থানার ওসি মো. সোহেব খান বলেন, সংঘর্ষের ঘটনায় পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় কোনোপক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত