গাইবান্ধায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল আলম নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সদর উপজেলার গাইবান্ধা-নাকাইহাট ভায়া গোনিন্দগঞ্জ সড়কের বালুয়া বাজার এলাকায় শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম (৪৫) পলাশবাড়ী উপজেলার ভেলাকোপা গ্রামে বাসিন্দা। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর তালুকদার জানান, শনিবার থানায় ডিউটি শেষে ছুটিতে বাড়ি আসতেছিলেন আশরাফুল আলম। রাতে গাইবান্ধা শহরে আসেন। পরে শহর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা করে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথে বালুয়া বাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংর্ঘষ হয়। এতে অটোরিকশা ও মোটরসাইকেরের চার যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎশক আশরাফুল আলমকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান,রাতেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।
সাটুরিয়ায় খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার