নাটোরের সিংড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেছেন, আমি সিংড়ার উন্নয়নে কাজ করতে চাই। সিংড়া যেন আমার কাছ থেকে কাজ আদায় করে নিতে পারে। ইতিহাস ঐতিহ্যের সিংড়ার উন্নয়নে ইউএনও যেমনভাবে জড়িত, সাংবাদিকরাও ঠিক তেমনভাবে জড়িত। আমি পরিশ্রমী মানুষ, আমাকে দিয়ে পরিশ্রম করিয়ে নিবেন। আমাকে দিয়ে কাজ আদায় করে নিতে না পারলে ব্যর্থ হবে সিংড়াবাসী। যে কয়দিনই এখানে থাকবো, আমি চাই সিংড়ার উন্নয়ন করতে, সিংড়ার কাজ করতে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনিক ভবনের চলনবিল সভাকক্ষে সিংড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব বলেন তিনি। এ সময় মাদক-জুয়া, শহরের যানজট নিরসন ও দখল রোধে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন ইউএনও।
তখন উপস্থিত ছিলেন- সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক আখতারুজ্জামান, সদস্য সচিব সাইফুল ইসলাম, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত যশোর জেলার বাসিন্দা। তিনি বিসিএস ৩৭ ব্যাচের ক্যাডার। রাজশাহীর এনডিসি, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট