আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ছুটির দিন অনেকেই প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিতে মার্কেটে যান। আবার সাপ্তাহিক ছুটির দিনে পরিবার নিয়ে কোথাও ঘুরতেও চান অনেকে। তবে দিনের পরিকল্পনা ঠিক করার আগে জেনে নেওয়া জরুরি—আজ কোন কোন মার্কেট খোলা, আর কোনগুলো বন্ধ। একইভাবে ঢাকার যেসব বিনোদনকেন্দ্র সপ্তাহের নির্দিষ্ট দিনে বন্ধ থাকে, সেগুলো সম্পর্কেও আগে ধারণা থাকা প্রয়োজন। এতে অযথা ঝামেলা বা সময় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না।

যেসব মার্কেট বন্ধ

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটারা, বড় কাটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকায় যাবেন না

বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। এ ছাড়াও শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত