ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস পুতিনের

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম

মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া। এমন আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে তেল কেনে, সেখানে ভারতের ওপর চাপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে সহায়তার কথাও জানান পুতিন। তিনি বলেন, ছয় ইউনিটের মধ্যে দুটি ইতোমধ্যে চালু হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

দুই দিনের সফর শেষে শুক্রবার রাশিয়ার উদ্দেশে রওনা দেন তিনি।

উল্লেখ্য, ভারতের বেশিরভাগ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে ভারত। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে দিল্লি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত