ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ডের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

সমাজ সেবামূলক সংগঠন ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ডের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবার মহতী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রমনা পার্কের মন্ত্রীপাড়ার পাশে অরুনোদয় ফটকের সামনে এটি অনুষ্ঠিত হয়।

এসময় শতাধিক মানুষ আগ্রহভরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত তিন ব্যক্তিত্ব বিশ্ব আর্চারীর এশিয়ান বডির নব নির্বাচিত চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, জাতীয় দলের সাবেক দুই তারকা ফুটবলার আসলাম, গাফফার, অধ্যাপক ডক্টর এমডি ফারুক পাঠান, এন্ডোক্রিনোলজি এবং ডায়াবেটোলজি বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা আলী মোর্শেদ বাপ্পী এবং সংগঠনের উপদেষ্টা নাজমুল আমিন কিরন, মোকারম, রজব, রনি, মাহবুব।

ফ্রি স্বাস্থ্য সেবা কার্যক্রমে উপস্থিত থেকে ডায়েবেটিক নিয়ে সচেতনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি মোহাম্মদ সাইফ উদ্দিন এবং কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ও অধ্যাপক ফারুক পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত