রংপুর-৩ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর ব্যাপক প্রচার প্রচারণা লক্ষ্য করা গেছে শহর, গ্রামগঞ্জে। এতে জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। সবখানেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রচারণায় মাঠে নেমে পড়েছে। বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে  বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ, দোয়া মাহফিল ও সেন্টার কমিটি গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 

রবিবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকা থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে গণসংযোগ করেছেন রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু। তিনি শাপলা চত্বর থেকে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সালেক পাম্প পর্যন্ত গণসংযোগ করেন। এরপর তিনি রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।  

এ সময় রংপুর মহানগর বিএনপি সদস্য রেজাউল ইসলাম লাবলু, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস্, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি বাবু, জেলা কৃষক দল সদস্য সচিব দিল মেরাজুল দুলু, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন অনীক, অরুপ রাজ, ২৩ নং ওয়ার্ড সহ রংপুর সদর উপজেলা, মমিনপুর ও খলেয়া ইউনিয়ন বিএনপি এবং সংগঠনের বিভিন্ন স্থানে নেতাকর্মী এবং বিপুল পরিমাণ সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন। 

এরআগে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত পাগলাপীর, শলেয়াশাহ বাজার, লালচাঁদপুর, মমিনপুর ইউনিয়নের মিলের পাড়, খারুয়া বাধা, মমিনপুরহাট ও সেন্টারেরহাট এলাকায় ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন গণসংযোগকালে তিনি পথচারী, রিক্সা অটোচালক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী সহ সকল শ্রেণীর পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। সাধারণ জনতাও তাকে সাদরে গ্রহণ করে শুভেচ্ছা জানানো। এ সময় ধানের শীষ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, সামু ভাই স্লোগানে মুখর হয়ে ওঠে গণসংযোগ এলাকাগুলো। এ সময় স্থানীয় বিপুল পরিমাণ জনতাকেও তাকে উপস্থিত থাকতে দেখা যায়। এরপর রাতে তিনি নগরীর বিভিন্ন এলাকা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত