যশোরে যুবকের প্যান্টের পকেট থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩টি স্বর্ণেরবার, ৪টি স্বর্ণালংকার, ১টি মোবাইল, ১টি হাত ঘড়ি জব্দ করা হয়। এ সময় বিকাশ কুমার ঘোষ (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার সকালে সদর উপজেলার দাইতলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদাহ গ্রামে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দাইতলা ব্রিজের ওপর অবস্থান করে। এ সময় ওই যুবককে আটকের পর তল্লাশি করা হয়। সে সময় তার প্যান্টের পকেট থেকে তিনটি স্বর্ণেরবার ও ৪টি স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন ৫১৫.৯ গ্রাম। যার বাজার মূল্য ৯৩ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা বলে জানায় বিজিবি।
