মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম

ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর বার্ষিক সম্মেলনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এর সভাপতিত্বে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) থেকে তিন দিনব্যাপী (০৯-১১ ডিসেম্বর) এমইএস এর বার্ষিক সম্মেলন-২০২৫ শুরু হয়।

সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, এমইএস-এ কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত থেকে এবং ভিটিসি’র মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত