জার্মানিতে অভিবাসীদের অপরাধ প্রবণতা বাড়ছে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

জার্মানির ফেডারেল তদন্ত পুলিশ বাহিনী ২০২৪ সালের অপরাধ পরিসংখ্যান প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, দেশের পরিচিত অপরাধীর মধ্যে অস্থায়ী অভিবাসীদের অংশ ৮.৮%, অজার্মান নাগরিকের ৩৫.৪% এবং জার্মান নাগরিকের ৬৪.৬%।

জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলের প্রতিবিদন থেকে জানা যায়, ২০২৪ সালে মোট ১৯.৬৭ মিলিয়ন পরিচিত অপরাধীর মধ্যে ১,৭২,২০৩ জন অস্থায়ী অভিবাসী ছিলেন। দেশের মোট অস্থায়ী অভিবাসীর সংখ্যা প্রায় ৩.০৬ মিলিয়ন। যা মোট জনসংখ্যার ৩.৬%। অপরাধীর মধ্যে দীর্ঘমেয়াদি বা স্থায়ী বসবাসকারীদের সংখ্যা প্রায় ৬৯৭,০০০, যা জনসংখ্যার প্রায় ১৫%।

জাতিগত ভিত্তিতে পার্থক্য লক্ষ্যযোগ্য। ইউক্রেনের অস্থায়ী অভিবাসীরা অপরাধে তুলনামূলকভাবে কম যুক্ত, যেখানে তারা মোট অস্থায়ী অভিবাসীর ৩৬% হলেও অপরাধীর মধ্যে মাত্র ১৩%। সিরিয়ার নাগরিকরা অপরাধের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ, মোট ২১.২% অস্থায়ী অভিবাসী হলেও অপরাধীর মধ্যে ২০.৫%। 

অন্যদিকে, অ্যালজেরিয়া, মরক্কো, জর্জিয়া, তিউনিসিয়া, নাইজেরিয়া ও আলবেনিয়ার নাগরিকদের অপরাধের হার তাদের জনসংখ্যার তুলনায় বেশি, তারা মোট অস্থায়ী অভিবাসীর ২.১% হলেও অপরাধীর মধ্যে প্রায় ১৫.৫%।

অপরাধের ধরন অনুযায়ী অস্থায়ী অভিবাসীদের অংশগ্রহণ সাধারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হত্যা, চুরি ও অর্থ/প্রতারণার ক্ষেত্রে প্রায় ১২% অপরাধী অস্থায়ী অভিবাসী, যৌন অপরাধ, আক্রমণ এবং মাদক সংক্রান্ত অপরাধে ৮–১০%। অপরাধীর মধ্যে অর্ধেকের বেশি ৩০ বছরের কম বয়সী এবং প্রায় ৭৫% পুরুষ। ৪০ বছরের বেশি বয়সীর সংখ্যা ১৮%, যদিও মোট অস্থায়ী অভিবাসীর ৩৭.৬%।

অপরাধের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্থায়ী অভিবাসীদের ভুক্তভোগীর সংখ্যাও বাড়ছে। ২০২৪ সালে প্রায় ৭০,০০০ জন ভুক্তভোগী শনাক্ত হয়েছে, যা ৫% বৃদ্ধি। শরণার্থী কেন্দ্রের উপর হামলার ঘটনা ৩৮.৬% বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত