ভারতের ওপর এবার ৫০ শতাংশ শুল্ক চাপাল মেক্সিকো

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ এএম

আগামী বছর থেকে মেক্সিকো বিপুল পরিমাণ অতিরিক্ত বাণিজ্য শুল্ক আদায় করার লক্ষ্য নিয়েছে। 

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ক্লদিয়ার এই নীতি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনা ট্রাম্পকে খুশি করার জন্যই। 

ট্রাম্প যাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করেন, তার জন্যই এই নীতি নিয়েছেন তিনি। মেক্সিকো যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার।

এ বছরের গোড়ার দিকেই মেক্সিকো চীনের ওপর অতিরিক্ত কর চাপিয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প মেক্সিকো সরকারকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়ে চলেছেন।

অন্যদিকে, অন্য একটি রাসায়নিকে ২৫ শতাংশ কর চাপিয়েছেন। এ সপ্তাহের শুরুতে ট্রাম্প ফের আরও ৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছেন।
তথ্যসূত্র: এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত