রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যা মামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার পর গতকাল (বৃহস্পতিবার) রাতে নয়নকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নয়নও একজন ব্যবসায়ী। ব্যবসায়িক পূর্ব শত্রুতার জের ধরে নয়ন নিজে আগ্নেয়াস্ত্র ব্যবহারে শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমানকে গুলি করে হত্যা করে।
নিহত আব্দুর রহমানের বাড়ি কুমিল্লার তিতাসে। তিনি সপরিবার পুরান ঢাকার ফরাশগঞ্জে থাকতেন। হলুদ-মরিচের ব্যবসা করা আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
