মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সমস্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের সকল কার্যক্রম। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।’
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেনও জানান, বিজয় দিবসের ছুটিতে বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
