মিয়ানমারের জেলবন্দী সাবেক পররাষ্ট্রমন্ত্রী অং সান সুউ কির স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের অভাবে উদ্বিগ্ন তার ছেলে কিম অ্যারিস। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন সু কি হয়তো ইতিমধ্যেই মারা গিয়েছেন। টোকিও থেকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যারিস বলেছেন, তিনি দীর্ঘদিন ধরেই ৮০ বছর বয়সী নোবেল শান্তি পুরস্কারজয়ী তার মায়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি এবং ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে তার স্বাস্থ্যের বিষয়ে শুধু বিচ্ছিন্ন তথ্যই পেয়েছেন।
অ্যারিস মিয়ানমারের সামরিক শাসিত নির্বাচনের সমালোচনা করেছেন, যা আন্তর্জাতিকভাবে সামরিক শাসন বৈধ করতে নেওয়া প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তবে তিনি মনে করছেন, এই নির্বাচন হয়তো মুক্তি বা গৃহনির্বাসনের মাধ্যমেতার মায়ের অবস্থার উন্নয়নের সুযোগ দিতে পারে।
সাবেক প্রধানমন্ত্রী সুউ কি আগে দীর্ঘ সময় ধরে জেলবন্দি ছিলেন। ২০১৫ সালের নির্বাচনের পর তিনি মিয়ানমারের কার্যত প্রধান নেতা হিসেবে কাজ করেন, যদিও পরে তার দেশীয় মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুর উপর চালানো হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হন।
