যশোরে ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

যশোর সদর উপজেলায় ইজিবাইক দুর্ঘটনায় তানিসা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ইছালী ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তানিসা ফুলবাড়ী গ্রামের মমিনুল ইসলাম তুষারের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শিশুটি পরিবারের সঙ্গে ইজিবাইকে করে যশোর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিল। ফুলবাড়ী এলাকায় পৌঁছালে দুর্ঘটনাবশত ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এতে শিশু তানিসা গুরুতর আহত হয়। 

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে যান।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত