সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ড

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ এএম

রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ১১টা ৫৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সুপ্রিম কোর্টের ক্যান্টিনে থাকা ফটোকপির মেশিনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথি পুড়েছে কিনা তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত