নাটোরের বড়াইগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে লক্ষ্মীকোল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বড়াইগ্রাম সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুদ রানা মান্নান ও বড়াইগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মণ্ডল।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, তাদের নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিজিটালাইজেশনে ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল