দুর্দান্ত বোলিংয়ের পরও হারতে হলো মোস্তাফিজকে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১০ এএম

‎আইপিএল নিলামের ২৪ ঘণ্টাও পেরোয়নি। মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটিই সর্বোচ্চ দাম।

‎রেকর্ড দামে আইপিএল দল পাওয়ার পরের দিনই আইএল টি-টোয়েন্টিতে মাঠে নামেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এমআই এমিরাটসের বিপক্ষে ম্যাচে চলতি আসরে নিজের সেরা দিন পার করেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার।

‎দুবাইয়ে বুধবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৭ রান তোলে এমআই এমিরাটস। শুরুটা দাপুটে হলেও শেষটা রঙিন হয়নি তাদের। এর পেছনে বড় কারণ ছিলেন মোস্তাফিজ।  বাংলাদেশি পেস সেনসেশন এদিন ৪ ওভার বোলিং করে নেন ৩ উইকেট। রান খরচে কিছুটা বিলাসিতা দেখান। ৮.৫০ ইকোনমি রেটে তিনি দেন ৩৪ রান।



‎তবে তার এই বোলিং বিফলে গেছে। ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে ক্যাপিটালস। ১৮ ওভারে ৫ উইকেটে ১১৮ রানে পৌছানো দলটি শেষ ২ ওভারে ২০ রান তুলতে পারেনি। নাভিন উল হকের তোপে ১২ রানের ভেতর ৫ উইকেট হারিয়ে ফেলে। এর মধ্য মোস্তাফিজও ছিলেন, যিনি শেষ ওভারে রান আউট হয়েছেন।

‎মুম্বাই ইন্ডিয়ানসে সাকিব আল হাসান থাকলেও এ ম্যাচে খেলেননি।

 


×
সর্বশেষ সর্বাধিক পঠিত