সিলেট জেলার গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়ন এলাকার তেরমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই একজন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যান। এ ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহী বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) ও রানাপিং এলাকার লাল মিয়া ছেলে ছাব্বির (২১)।
আহতরা হলেন- জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই আনন্দ চন্দ্র বলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তেরমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দুইজন নিহত ও ২ জন আহত হয়েছেন।
