আড়াইহাজারে নসিমন খাদে পড়ে নিহত ১, আহত ৪

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডালাই মিক্সার বহনকারী একটি নসিমান খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সেন্দী এলাকার কাতালি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর (৩৮) উপজেলার নোয়াগাঁও পেকিরচর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলা উদ্দিন জানান, সকালে ডালাই মিক্সার বহনকারী একটি নসিমন আড়াইহাজার পৌরসভায় যাওয়া সময় পথে সেন্দী কাতালি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আতাউর নিহত। এ সময় নসিমনে থাকা আরও চারজন আহত হন। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত