ঢাকা-১৮ বিএনপির শোকরানা দোয়া ও প্রস্তুতি সভা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে শোকরানা দোয়া, প্রস্তুতি সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরা আজমপুর ক্রিসেন্ট হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঐক্যবদ্ধ ঢাকা-১৮ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। এ ছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু ও মোতালেব হোসেন রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকার বিকল্প নেই।’ তিনি নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

কর্মসূচি শেষে একটি সংক্ষিপ্ত র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত