মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাহিন শেখ ওরফে সামির (২৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে শহরের উত্তর ইসলামপুর এলাকার কৃষিব্যাংক মোড় থেকে তাকে ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ভাড়া বাসা থেকে টেডি ভিয়ারের (খেলনা বিয়ার) ভেতরে লুকানো অবস্থায় আরও ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাহিন খেলনায় লুকিয়ে রেখে ইয়াবা বিক্রি করতেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
