ভারতীয় পণ্যবাহী ট্রাকের গতিবিধি নজর রাখার লক্ষ্যে ‘ট্রাক মুভমেন্ট’ নামে একটি ডিজিটাল পদ্ধতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই ব্যবস্থায় ভারতীয় প্রতিটি ট্রাকের যাওয়া-আসার তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
আমদানি-রপ্তানিতে শুল্কায়নের কাজে ব্যবহৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারে নতুন এই সাব-মডিউল চালু করা হয়েছে।
এনবিআর জানায়, প্রাথমিকভাবে বেনাপোল কাস্টমস হাউসে এ সাব-মডিউলটির পাইলট কার্যক্রম গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এর আগে ভারতীয় ট্রাকের ঢোকা ও বাহির হওয়া সংক্রান্ত কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো।
নতুন ডিজিটাল সাব-মডিউল চালুর মাধ্যমে প্রতিটি ট্রাকের প্রকৃত আগমন ও বহির্গমনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। খুব শিগগিরই দেশের সব স্থলবন্দরে ‘ট্রাক মুভমেন্ট’ সাব-মডিউলটির লাইভ অপারেশন শুরু করা।
