ওসমান হাদির দাফন ঘিরে ঢাবিতে নিরাপত্তা জোরদার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন কার্যক্রম ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে শতাধিক পুলিশ, বিজিবি ও র‍্যাব। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের আগে থেকেই ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদের পার্শ্ববর্তী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

সরেজমিনে দেখা যায়, টিএসসির রাজু ভাস্কর্য এলাকা, কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ ও কবি নজরুলের সমাধিস্থলে বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া টিএসসি থেকে শাহবাগ অভিমুখী রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ওসমান হাদিকে কবি নজরুলের সমাধি প্রাঙ্গণে দাফন করা হবে। এজন্য এরই মধ্যে কবর খনন করা হয়েছে। জানাযা শেষে মরদেহ নিয়ে আসা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওসমান হাদিকে কবর দেওয়া ঘিরে ঢাবি ক্যাম্পাসে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া দাফন উপলক্ষে ঢাবিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত