সিরাজগঞ্জে মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

সিরাজগঞ্জে মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় ট্রাকে ছিল বাসাবাড়ির মালামাল। এসব মালামালের কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সলঙ্গার ঢাকা-রাজশাহী মহাসড়কের কয়াপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ইশারায় গাড়ি থামালে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বাসাবাড়ির মালামালবোঝাই একটি ট্রাক। কয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকে থাকা মালামালে আগুন লেগে যায়। এসময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ট্রাকের চালককে গাড়ি থামানোর সংকেত দিলে চালক তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামান। পরে স্থানীয়দের সহায়তায় মহাসড়কের পাশে কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্প থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত