বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে মিলবে পুরস্কার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ এএম

বায়ু দূষণরোধে যত্রতত্র বর্জ্য পোড়ানোর ঘটনা বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বর্জ্য পোড়ানোর ছবি ও তথ্য দিয়ে সহায়তার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত ছবির থেকে সেরা ১০টি ছবিকে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, বিভিন্ন কলকারখানার ধোঁয়া এবং বর্জ্য পোড়ানোর ফলে দেশের বায়ুর মান দিন দিন উদ্বেগজনকভাবে নিম্নগামী হচ্ছে। এর ফলে বাড়ছে শ্বাসতন্ত্রের রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত