দুমকিতে টেস্পু-অটোবাইক সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের শ্রীরামপুর ব্রিজ এলাকায় টেস্পু-অটোবাইক সংঘর্ষে অটোবাইক যাত্রী রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫) নামের ২ যাত্রী নিহত ও অপর ২ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন সুমন সর্দার (২৫), আবদুল কাদের (৫০)।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশু রবিউলের বাড়ি বাউফল উপজেলার ঝিলনা এবং ইব্রাহীমের গ্রামের বড়ি কলতা এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, লিঙ্করোড থেকে দ্রুতগতির একটি টেম্পুর সঙ্গে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইক উল্টে গেলে শিশুসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, লাশের সুরতহাল করে মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত