হাদি হত্যা

চট্টগ্রামের ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটায় থেকে তারা সড়ক অবরোধ করলে দক্ষিণ চট্টগ্রামমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় নতুন ব্রিজ সংলগ্ন গোলচত্বর যানজটের সৃষ্টি হয়। এর প্রভাবে আশেপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগর ইনকিলাব মঞ্চের ব্যানারে এই কর্মসূচিতে আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, রেড জুলাই, বৈষম্যবিরোধী আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠনের নেতারাকর্মীরা অংশ নেন।  

কর্মসূচিতে অংশ নেওয়া ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, ‘ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।  কেন্দ্র থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ও জুলাইয়ে মহানায়ক শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের  গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামেও টানা কয়েকদিন ধরে আন্দোলন চলছে। আজ থেকে তারা অবরোধ শুরু করেছে। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত