ডিএসইর এমডির দায়িত্ব নিলেন নুজহাত আনোয়ার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন নুজহাত আনোয়ার। গতকাল রবিবার তিনি এ পদে যোগ দেন বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৮ ডিসেম্বর নুজহাতকে ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি হিসেবে নিয়োগের অনুমোদন দেয়। তিনি প্রতিষ্ঠানটির প্রথম নারী এমডি।

ডিএসই জানায়, নুজহাতের আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এ নিয়োগের আগে তিনি বিশ্ব ব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন, যেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়া জুড়ে একাধিক সিনিয়র নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেন।

নুজহাতের দায়িত্বের মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য সিনিয়র কান্ট্রি অফিসার এবং কভিড-১৯ মহামারী ও পরে রূপান্তরকালে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত