ত্রিশালে স্বতন্ত্র এমপি প্রার্থী হলেন এক ভিক্ষুক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ-৭ আসনে ভিক্ষা করে টাকা জমিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবুল মুনসুর নামে এক ভিক্ষুক। গতকাল সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে তিনি জমা দেন।

স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মুনসুর বলেন, আমি উপজেলার বৈলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। মানুষের আর্থিক সহযোগিতায় চলছে আমার সংসার। এখন আমার বয়স হয়েছে (৭১)। শরীর দুর্বল হয়ে আসছে তাই ভিক্ষা করে সংসার চালাই। তিনি আরও বলেন, অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি।

সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছে, তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। মুনসুর আরও বলেন, ত্রিশাল থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা গরিবদের খোঁজখবর রাখেন না। যদি এমপি নির্বাচিত হই, তাহলে গরিবদের পাশে থেকে তাদের কাজ করে দেব। ফকির মুনসুরের এমপি প্রার্থীর মনোনয়নপত্র ফরম জমা দেওয়ায় উপজেলায় বেশ আলোচনার ঝড় উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত