'আ. লীগ থেকে জামায়াতে জয়েন করেন, দায়িত্ব আমরা নেব'

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান। তিনি বলেন, জামায়াতে যোগ দিলে তাদের দায়-দায়িত্ব আমরা নেব। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই আমরা দেখব। বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকেও জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে লতিফুর রহমান এ কথা বলেন।

লতিফুর রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন। আপনাদের সব দায়দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যেকোনও দায়-দায়িত্ব আমরা নেব।

তিনি আরও বলেন, আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন। আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী।

তিনি বলেন, আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। আমার কথা নয়, কোরআনের কথা। কী, কথা ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের ভালো কাজের, মন্দ কাজের জাররা জাররা হিসাব নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত