শালতা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

খুলনায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুরে ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সীমান্ত শালতা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দল কাজ করছে।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ডুমুরিয়া থানায় খবর দেয়। ডুমুরিয়া থানা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থলে যেয়ে মরদেহটি নদী থেকে উদ্ধার করি। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া দেখা যায়নি। মৃত ব্যক্তির দেহে কালো রংয়ের প্যান্ট, কালো রংয়ের গেঞ্জি এবং কালো রংয়ের হুডি রয়েছে।

শীতের সময় হওয়ায় দেহ ফুলে ওঠেনি তবে শরীরের চামড়া কয়েকটি স্থান খসে পড়েছে। মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দল কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত