অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের দাবি হান্নান মাসউদের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ এএম

নোয়াখালী-৬ নির্বাচনী আসন হাতিয়ায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান পরিচালনা এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। গতকাল শনিবার নোয়াখালী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা বৈধ ঘোষণার পর তিনি আশঙ্কা ব্যক্ত করেন।

হান্নান মাসউদ দাবি করেন, হাতিয়া উপকূলীয় দুর্গম উপজেলা হওয়ায় সেখানে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী তৎপরতা বেশি, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তাই ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও কার্যকর চিরুনি অভিযান জরুরি। তিনি দ্রুত অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। এনসিপি প্রার্থী হান্নান মাসউদ আরও বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করলে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত