বলিউডের খ্যাতিমান পরিচালক করণ জোহরের ফিল্মি ক্যারিয়ারের অন্যতম হিট ও আলোচিত সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। করণের ছবি মানেই যেন এক আলাদা ছোঁয়া। যা দেখে দর্শক কখনও নস্ট্যালজিক হন, কখনও আবার দর্শক নিজেকে খুঁজে পান করণের ছবির পারিবারিক বন্ধনের মাঝে।এবার শোনা যাচ্ছে দর্শকের সেই নস্ট্যালজিয়া উসকে পঁচিশ বছর পর ফের বড়পর্দায় আসছে ‘কাভি খুশি কাভি গাম’। খুব তাড়াতাড়িই নাকি আসবে এই ছবির দ্বিতীয় কিস্তি।
২০০১ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। প্রেম, পরিবার, সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক- সবকিছুকে যেন এক সুতোয় বেঁধেছিলেন করণ। শোনা যাচ্ছে, বর্তমানে চলছে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ। বলা হচ্ছে, এই ছবি নাকি হতে চলেছে করণের পরিচালক হিসেবে সব থেকে বড় ছবি।
‘ফ্যামিলি ড্রামা’ ঘরানার এই সিনেমার কাস্টিং নিয়েও নাকি চলছে জোর আলোচনা। গুঞ্জন ছবিতে নাকি থাকবেন দু’জন নায়ক-নায়িকা। এই চরিত্রে কারা থাকবেন তা নির্ধারিত হবে নাকি খুব তাড়াতাড়ি। তবে ছবির নাম একই থাকবে না তা বদলাবে সেই নিয়ে এখনও কোনো তথ্য মেলেনি। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন করণ।
এলপি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা, নতুন দাম ১৩০৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের তৎপরতা বাড়ছে