বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (৪ জানুয়া‌রি) তৌহিদ-দা‌রের টেলিফোন আলাপের তথ‌্য জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলা‌দেশের পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপে তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলা‌দেশ ও পা‌কিস্তা‌নের ম‌ধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এ সময় তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছেন এবং এই গতিশীলতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষ‌য়ে সম্মত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত