ফয়সালসহ ১৭ জনের নামে চার্জশিট

আ. লীগের ওয়ার্ড কাউন্সিলর বাপ্পীর নির্দেশে হাদি হত্যাকাণ্ড

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বিকেলে ৪টার দিকে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মহানগর ডিবি প্রধান শফিকুল ইসলাম।

পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে প্রমাণ পেয়েছে ডিবি। ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এরমধ্যে ১২ জন গ্রেপ্তার রয়েছে। বাকি পলাতক পাঁচজনের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বাপ্পী ক্ষুব্ধ হয়ে এই হত্যার পরিকল্পনা করেন। মামলার নতুন অগ্রগতি থাকলে সম্পর্কিত রিপোর্ট দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত