সাধারণ বীমা কোম্পানির এজেন্ট লাইসেন্স স্থগিত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:২৬ এএম

দেশের সব সাধারণ বীমা কোম্পানির (নন-লাইফ ইনস্যুরেন্স) ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর ফলে দেশে ৪৬টি সাধারণ বীমা কোম্পানি আর কোনো এজেন্ট কমিশন দিতে পারবে না। গতকাল বুধবার আইডিআরএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিআরএর উপসচিব ও পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত নির্দেশনায় সাধারণ বীমা কোম্পানির বীমা ব্যবসাসংক্রান্ত সমস্যাগুলো উত্তরণের নিমিত্ত আইডিআরএ কর্তৃক সব নন-লাইফ ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত