ফটিকছড়িতে গুলিতে শিবির কর্মী নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. জামাল ওরফে শিবির জামাল (৪৫) নামে এক ব্যক্তি দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন নাসির নামে আরেকজন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল ওই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি শিবিরের রাজনীতিতে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালকে বাড়ির পাশে গুলি করে চলে যায় দুষ্কৃতকারীরা। তবে কারা গুলি করেছে সেটি জানেন না স্থানীয়রা। তারা জানান, এ ঘটনায় নাসির নামের আরও একজন গুলিবিদ্ধ হন। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টায় পুলিশ সুরতহাল তৈরি করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত