খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় শনিবার (১১ জানুয়ারি) রাত ১টার দিকে আব্দুল রাশেদ ওরফে বিকুল নামে এক যুবক গুলিবিদ্ধ হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আহত যুবক রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। 

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ওসি (তদন্ত) মো. সবুর বলেন, রাত ১টার দিকে পিকুলকে কয়েকজন দুর্বৃত্ত লক্ষ্য করে কয়েকটি গুলি করে। তার মধ্যে দুইটি গুলি বুকে এবং একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। গুলির শব্দে স্থানীয়রা বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পিকুলের বিরুদ্ধে রূপসা থানায় অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত