দণ্ডপ্রাপ্ত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ এএম

দন্ডপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত আমিরাত দূতাবাস।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএইর প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমার সিদ্ধান্ত নেন।

ওই বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের সময় ইউএইতে কর্মসূচি পালন করেন। এতে ওই দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেপ্তার ও বিচার করা হয়।

বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে দণ্ডিতদের ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিল।

ইউএই দূতাবাস জানায়, ক্ষমা পাওয়া ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও পরিচায়ক।

এর আগেও সংযুক্ত আরব আমিরাতে বিরল এক প্রতিবাদে অংশগ্রহণের দায়ে দ-িত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করা হয়। এটি ইউএইর মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মহানুভবতা ও উদারতার প্রতিফলন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত