চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, নিুর্বাচিত হয়ে সংসদে যেতে পারলে এবং তার দল সরকার গঠন করতে পারলে এটাকে ক্ষমতা হিসেবে নিতে নয়, পবিত্র আমানত হিসেবে নিতে চান।
গতকাল রবিবার দুপুরে নগরীর জামাল খানস্থ একটি রেস্টুরেন্টে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, ফ্যাসিস্ট বিদায় হয়েছে। নতুন স্বপ্ন নিয়ে মানুষ জেগে উঠেছে যে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হবে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ও আহমেদুল আলম চৌধুরী রাসেল।
