ঢাকার মিরপুরে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল চেরি ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৩০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজসেবী এবং নারী উদ্যোক্তা ড. সালেহা কাদের ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও চেয়ারম্যান।
এ উপলক্ষে গত ৫ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী সবাই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে আলোক হাসপাতাল ও হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ¨ Pearson Edexcel-এর আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক (বাংলাদেশ ও নেপাল) আবদুল্লাহ আল মামুন লিটন, OXFORD & AQA-এর কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও নেপাল) মো. শাহিন রেজা, লার্নিং রিসোর্স নেটওয়ার্কের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তানভীর এইচ রোমেন, কান্ট্রি হেড ঈCAMBRIDGE BOARD, UK টক-এর সারওয়াত রেজা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার CAMBRIDGE BOARD, UK-এর নকিব হায়দার এবং অ্যাকাউন্ট ম্যানেজার BRITISH COUNCIL, Bangladesh--এর সৈয়দ ফাহিম ফয়সাল উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. সালেহা কাদের অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সঞ্চালনায় ছিলেন ভাইস প্রিন্সিপাল ড. আফসানা আমিন। বিজ্ঞপ্তি
