চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. নূরুল হক। তিনি গতকাল সোমবার সকালে সিভাসুর ট্রেজারার হিসেবে যোগদান করেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছরের জন্য ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়।
মো. নূরুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে স্নাতক, ভারতের আইআইটি খড়গপুর থেকে স্নাতকোত্তর (এম টেক) এবং যুক্তরাজ্যের নিউক্যাসল আপন টাইন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার নতুন খবর কাব্যগ্রন্থের জন্য তিনি ২০১৬ সালে কাব্যকথা সাহিত্য পরিষদ কর্র্তৃক ‘সাত বীরশ্রেষ্ঠ সম্মাননা’ অর্জন করেন। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
