তারেক রহমানের সঙ্গে রিকশা ভ্যান অটোচালক নেতাদের সাক্ষাৎ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ এএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান ও অটোচালক নেতারা সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান,  সাক্ষাতের সময় উপস্থিত সবার সঙ্গে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করেন তারেক রহমান।

অন্যদিকে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, রিকশা, ভ্যান ও অটোচালক নেতাদের সঙ্গে চেয়ারম্যানের আবেগঘন মতবিনিময়ে উঠে আসে শ্রমজীবী মানুষের সংগ্রামী জীবন, দৈনন্দিন কষ্ট ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত