সাভারে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫০ এএম

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলায় যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার রাতে সাভারের আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- সাভারের আশুলিয়ার জামতলা বেলমা এলাকার আনোয়ার হোসেন জনি ও আশুলিয়ার আউকপাড়া মহল্লার অপু। তারা যুবলীগের সংক্রিয় সদস্য ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আনোয়ারের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলাসহ চারটি মামলা এবং অপুর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও মারধরসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। 

গতকাল দুপুরে গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত