রংপুরে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রামনাথপুর খোলাহাটি চৌত্রের মোড় এলাকা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাতটায় স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিআইডি টিম পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর ওই নারীর মরদেহ বস্তাবন্দি করে এখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত