ভেনেজুয়েলার তেল সম্পদের বাণিজ্য শুরু যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের প্রথম বিক্রি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়ার পর দেশটির তেলসম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে এমন কথা বলেছিলেন ট্রাম্প এবং তার প্রতিফলন হিসেবে তেল বিক্রয় শুরু করেছে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো। প্রথম দফায় ৫০ কোটি ডলারের তেল বিক্রি করা হয়েছে। 

ওয়াশিংটন ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদ কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে আরও তেল বিক্রির চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রাথমিক এই বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ নিরাপদ লেনদেন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ব্যাংক হিসাবে রাখা হয়েছে, যার মধ্যে কাতারের একটি ব্যাংক হিসাবও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলার তেল আয় ব্যবহার করে দেশটির বিধ্বস্ত জ্বালানি খাত পুনর্গঠন করা হবে এবং এ খাতে বড় অঙ্কের বিনিয়োগের কথাও তিনি উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের কিছু শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানির নির্বাহীরা ভেনেজুয়েলায় ব্যবসা করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত