বাংলাদেশ থেকে হিমায়িত পোলট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গত বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানায়। এতে বলা হয়, কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আগের যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে। এ সিদ্ধান্তের ফলে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আবারও বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করার সুযোগ পাবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সব বাংলাদেশি ব্যবসায়ীকে অবগত করার জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
×
