অর্ধশতাব্দী পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ!

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

প্রায় পাঁচ দশক তথা অর্ধশতাব্দী পর আবারও যাচ্ছে চাঁদে মানুষ। ১৯৭২ সালের পর এই প্রথম চাঁদে মানুষ পাঠাতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। সংস্থাটির আর্টেমিস মিশনের দ্বিতীয় পর্বে চারজন নভোচারীকে চাঁদের কক্ষপথে পাঠানো হবে।

নভোচারী দলে রয়েছেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন বিশেষজ্ঞ ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। এবারের টিমে প্রথমবারের মতো রয়েছে একজন নারী ও একজন কৃষ্ণাঙ্গ নভোচারীও ।

এই মিশনে নিজস্ব ‘এসএলএস’ রকেট ব্যবহার করবে নাসা। এটি নভোচারীদের চাঁদের কক্ষপথে অবস্থিত ‘গেটওয়ে’ স্পেস স্টেশনে পৌঁছে দেবে। ফেব্রুয়ারির ৬, ৭, ৮, ১০, ১১; মার্চের ৬, ৭, ৮, ৯ এবং এপ্রিলের ১, ৩, ৪, ৫, ৬ তারিখগুলোতে রকেট উৎক্ষেপণের সুযোগ রাখা হয়েছে।

রাজনীতি, বাজেট ও প্রতিযোগিতার ভিড়ে অনেক চড়াই-উতরাই পার করেছে ‘আর্টেমিস মিশন’। এই মিশনটি অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সবচেয়ে দূরে মানুষ পাঠানোর রেকর্ড গড়তে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত