সিলেটে ২ বাসের সংঘর্ষে গেল দুই জনের প্রাণ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে যাত্রীবাহী ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের মুজিবুর রহমান (৫০) ও সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া গ্রামের বকুল রবিদাশ (২৭)। মুজিবুর রহমান শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও রবিদাশ একই বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার নিহত এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি মুর্শেদুল আলম ভূঁইয়া জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনকবলিত বাস পুলিশ জব্দ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত